1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​নির্বাচনী মাঠে সরব শেখ আব্দুর রশিদ: রূপসার কাস্টমঘাটে জনমানুষের ঢল

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী -রূপসা প্রতিনিধি- রূপসা আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।
​ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ১নং কাস্টমঘাট এলাকায় তিনি সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন। এসময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকাটি জনাকীর্ণ হয়ে ওঠে। শেখ আব্দুর রশিদ স্থানীয় জনগণের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। মতবিনিময়কালে তিনি সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
​গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সাগর ও মোঃ ইয়ারুল ইসলাম রিপন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ শেখ রাজিব, মোঃ সাদ্দাম খান, মোঃ মাসুম সরদার, মোঃ মন্টু হাসান, মোঃ তৌহিদ, জিহাদ ভূইয়া, রাসেল খান, মোঃ আল আমিন, মেহেদী হাসান শুভ, সাব্বির হাওলাদার, শাহিন শেখ, ইশারাত সরদার, তৌহিদুর রহমান, হৃদয়, হামিম রশিদসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
​উপস্থিত সাধারণ ভোটাররা জানান, শেখ আব্দুর রশিদ দীর্ঘ দিন ধরে বিপদে-আপদে মানুষের পাশে রয়েছেন। আসন্ন নির্বাচনে তাকে ঘিরে রূপসার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সম্ভাবনা তৈরি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park