1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​ধুপছায়া পত্রিকার উপদেষ্টা পদে অলঙ্কৃত হলেন মনিরুল হাসান বাপ্পী

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

​খুলনা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং খুলনাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পত্রিকা ‘ধুপছায়া’ (রেজিঃ নং- কেএন-৪৬৫)-র ‘উপদেষ্টা’ (অবৈতনিক) পদ গ্রহণ করেছেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও সদস্য সচিব(ভারপ্রাপ্ত) খুলনা জেলা বিএনপি-র অন্যতম শীর্ষ নেতা মনিরুল হাসান বাপ্পী।
​গত ২ জুন ২০২৬ তারিখে ধুপছায়া কর্তৃপক্ষের সাথে এক ফলপ্রসূ আলোচনার সূত্র ধরে পত্রিকাটির পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়। আজ ৮ জুন ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে এই উপদেষ্টা পদ গ্রহণ করেন।
​পদ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মনিরুল হাসান বাপ্পী বলেন:
​”ধূপছায়া পত্রিকা ‘অন্ধকারের মাঝে আলোর দিশারী’ স্লোগানটিকে বুকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও আঞ্চলিক সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। সমাজ থেকে নানা অন্ধকার ও কুসংস্কার দূরীকরণে এবং বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রচারের মাধ্যমে পত্রিকাটি দীর্ঘদিন ধরে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। বিশেষ করে খুলনাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও অধিকারের কথা তুলে ধরতে ধূপছায়া পরিবার বদ্ধপরিকর।”
​তিনি আরও বলেন:​”ধূপছায়া পত্রিকায় আমাকে উপদেষ্টা করায় আমি পত্রিকা কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি, আমাদের এই যৌথ যাত্রা পত্রিকার সম্পাদকীয় মান ও সামাজিক গ্রহণযোগ্যতাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে এবং সমাজ সংস্কারে ধূপছায়া এখন থেকে আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করবে।”
​উল্লেখ্য, ধূপছায়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক খাঁন মো. শফিকুল ইসলাম এক পত্রে মনিরুল হাসান বাপ্পীর বলিষ্ঠ নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং দূরদর্শিতার প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, তাঁর সমৃদ্ধ জীবনবোধ ও দিকনির্দেশনায় পত্রিকাটি আগামীতে আরও জননন্দিত হয়ে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park