1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ধর্ষ/ক/দের ডিএনএ টেস্ট ও দ্রুত মৃ/ত্যু/দণ্ডের দাবিতে ঝিকরগাছায় ‘সেবা’র মানববন্ধন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিকরগাছা প্রতিনিধি
​যশোরের ঝিকরগাছায় ধ/র্ষক ও তাদের সহযোগীদের ডিএনএ টেস্টের মাধ্যমে দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শা/স্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’-এর উদ্যোগে আজ শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় স্থানীয় উপজেলা মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অপ/রাধীদের ৭ কর্মদিবসের মধ্যে ফাঁ/সি কার্যকরের দাবি জানান।
​সেবা সংগঠন ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। সংহতি জানিয়ে মানববন্ধনে যোগ দেয় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, বাঁকড়া প্রেসক্লাব, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ ও আল বারকাহ ফাউন্ডেশন।
​সভাপতির বক্তব্যে মাস্টার আশরাফুজ্জামান বাবু দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন,
​”দেশে ধর্ষ/ণ ও হ/ত্যা/কাণ্ডের মতো জঘন্য অপ/রাধ আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে শিশুদের ওপর এমন অমানবিক নির্যাতন আমাদের বিবেককে প্রতিনিয়ত দংশন করছে। আইনি দীর্ঘসূত্রিতার কারণে অপ/রাধীরা পার পেয়ে যাচ্ছে, যা নতুন আরেকটি অপ/রাধের জন্ম দিচ্ছে।”
​তিনি আরও বলেন, ধর্ষ/ণের মতো অপ/রাধের ক্ষেত্রে ডিএনএ টেস্টের মাধ্যমে অপ/রাধী নিশ্চিত করে ৭ কর্মদিবসের মধ্যে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর করা সম্ভব হলে এই প্রবণতা কমে আসবে। এজন্য প্রয়োজনে আইন সংশোধনের জোর দাবি জানান তিনি।
​ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বিএম সাগর হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন:
​বিল্লাল হোসাইন, সভাপতি, বাঁকড়া প্রেসক্লাব।
​আব্দুল্লাহ আল সাঈদ, পল্লী উন্নয়ন স্বর্ণপদক প্রাপ্ত সংগঠক।সুজন দত্ত, সাধারণ সম্পাদক, বিবর্তন ঝিকরগাছা।আখি খাতুন, ২৪-এর গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা।
​মানববন্ধনে অংশ নেওয়া সকল বক্তাই একাত্মতা প্রকাশ করে বলেন, সমাজ থেকে ধর্ষ/ণের মতো ব্যাধি দূর করতে হলে রাষ্ট্রকে কঠোর ও দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park