1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​ধর্মীয় ভাবগাম্ভীর্যে রূপসায় বিশাল ঈদ জামাত: চাঁদপুর আহলে হাদিস ময়দানে হাজারো মুসল্লির ঢল

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, রূপসা (খুলনা):
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় খুলনা জেলার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী চাঁদপুর গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদের দিন সকাল ঠিক ৭টা গ্রামের ঐতিহ্যবাহী চাঁদপুর আহলে হাদিস ঈদগাহ ময়দানে উপজেলার প্রধান ও সর্ববৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
​সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সব বয়সী হাজার হাজার তৌহিদী জনতা ও মুসল্লিয়ান জিকির-আসকার করতে করতে ঈদগাহ ময়দানে সমবেত হতে থাকেন। দেখতে দেখতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিশাল এই ঈদগাহ মাঠ।
​ঐতিহ্যের মেলবন্ধন: তীব্র গরম উপেক্ষা করে চাঁদপুর আহলে হাদিস ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মাঠটিকে এক মিলনমেলায় পরিণত করে। ধনী-দরিদ্র, আবালবৃদ্ধবনিতা নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবন্দি হয়ে ঈদের সালাত আদায় করেন।
​নামাজ শেষে খতিব মওলানা আল-আমিন তার খুতবায় ঈদুল আজহার গুরুত্ব, কোরবানি ও ত্যাগের মহিমা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। এরপর মুসলিম উম্মাহর ঐক্য, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। সালাত ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

​শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদের জামাত সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রশাসন, ঈদগাহ কমিটি ও এলাকাবাসী মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park