1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

দেশের প্রথম ‘এসডিজি ভিলেজ’ হচ্ছে খুলনার পানখালীসহ ৩ গ্রাম: উদ্বোধন ১০ আগস্ট

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি
​সমুদ্র উপকূলীয় খুলনার দাকোপ উপজেলার ১ নম্বর পানখালী ইউনিয়নের পানখালী গ্রামসহ দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। অপর দুটি গ্রাম হলো রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।
​আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন। খুলনা দাকোপের পানখালী গ্রামকে সরাসরি এবং বাকি দুই গ্রামকে ভার্চুয়ালি যুক্ত করে এ ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু।
​টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে একটি গ্রামকে দারিদ্র্যমুক্ত, শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলাসহ সার্বিক ক্ষেত্রে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ আগস্টের উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে পানখালী গ্রামে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
​উদ্বোধনী কার্যক্রমের প্রস্তুতি হিসেবে সম্প্রতি পানখালী গ্রামটি সরেজমিনে পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশা, এসডিজি ভিলেজ বাস্তবায়নের মাধ্যমে পানখালী গ্রামটি দেশের অন্যান্য অঞ্চলের জন্যও একটি অনুকরণীয় উন্নয়ন মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park