
এম মুরশীদ আলী,রূপসা প্রতিনিধি
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আওতায় রূপসা পিএফজি কমিটির ত্রৈমাসিক সভা গত ২৭ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন- পিএফজি এর এম্বাসিডর উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দি হাংগার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাজু জাবেদ। পিএফজির কো-অর্ডিনেটর খান আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো অর্ডিনেটর আবু তাহের, এম্বাসিডর রবিউল ইসলাম ফকির, এম্বাসিডর শাহানাজ ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, সাংস্কৃতিক সংগঠক সুখেন রায়, রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক খান আব্দুল জব্বার শিবলী, বিএনপি নেতা দিদারুল ইসলাম, প্রভাষক সরদার মহিদুল ইসলাম, বিএনপি নেতা আসলাম হোসেন, সমাজ সেবক মধুসূদন সেন, সমাজ সেবিকা মাধুরী সরকার, ইউপি সদস্য স্বপ্না রানী পাল, ধর্মীয় প্রতিনিধি তৃপ্তি রানী প্রমূখ।
এসময় উপস্থিত সদস্যরা গত ৩ মাসের কর্মকান্ড পর্যালোচনা করেন এবং আগামী ৩ মাসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করেন ।