1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​তেল চু/রি/র সময় কেসিসির চালক হাতেনাতে আ/ট/ক: হাতাহাতি ও হট্টগোল

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক
​খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ময়লার গাড়ি থেকে তেল চু/রির সময় এনায়েত হোসেন বাবলু নামে এক চালককে হাতেনাতে ধরেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরে নগরীর খালিশপুর নিউমার্কেট সংলগ্ন ডাম্পিং পয়েন্টে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত চালক ও তার সহযোগী এক সুপারভাইজারকে মারধর করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে নগর স্বাস্থ্যকেন্দ্র-৩ এর পাশে অবস্থান করছিলেন কনজারভেন্সি সুপারভাইজার নুরুজ্জামান সুমন। ওই সময় ব্যাক হুইল লোডার গাড়ির চালক বাবলু তাকে দেখে অস্বাভাবিক আচরণ করে দ্রুত সরে যান। সন্দেহ হওয়ায় সুমন ডাম্পিং পয়েন্টের ভেতরে গিয়ে দেখেন, হেলপার সুরুজ পাইপ দিয়ে গাড়ির ট্যাংকি থেকে ৩৫ লিটার তেল ক্যানে ভর্তি করছে।
​সুপারভাইজার সুমন এই চু/রির দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে চালক বাবলু তাকে বাধা দেন। একপর্যায়ে চালক তাকে মারধর করেন এবং শ্বাসরোধ করে হ/ত্যার চেষ্টা চালান বলে সুমন অভিযোগ করেছেন। প্রাণভয়ে তিনি রাস্তায় বেরিয়ে এসে স্থানীয়দের সাহায্য চাইলে লোকজন জড়ো হয়ে চালককে আটকে ফেলে। অবস্থা বেগতিক দেখে চালক ১০ লিটার তেল রেখে বাকি ২৫ লিটার তেল ময়লার স্তূপে ফেলে দিয়ে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন।
​খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কেসিসির কনজারভেন্সি অফিসার প্রকৌশলী আনিসুর রহমান এবং সহকারী কনজারভেন্সি অফিসার জিয়াউর রহমান জিয়া। তবে অভিযুক্ত চালক বাবলুর দাবি, তেল চু/রির উদ্দেশ্য তার ছিল না; বরং ফিল্টারে ময়লা জমে যাওয়ায় তা পরিষ্কার করার জন্য তেল নামাতে হয়েছিল।
​এ বিষয়ে সহকারী কনজারভেন্সি অফিসার জিয়াউর রহমান জিয়া জানান:
​”প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত শুনেছি। অভিযোগকারী ও অভিযুক্ত—উভয় পক্ষকে লিখিত বক্তব্য জমা দিতে বলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park