1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ফরিদ মোল্যার মুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও সাবেক প্রচার সম্পাদক, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক, পশ্চিম কাটেঙ্গা নিবাসী মোঃ ফরিদ মোল্যার মুক্তির দাবিতে আজ ১২ আগস্ট সকাল ১১টার দিকে টিএন্ডটির সামনে তেরখাদা-খুলনা সড়কের উপর মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদল নেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টোর পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিল্টন মুন্সী, ফরিদ মোল্যার স্ত্রী ইউপি সদস্য রূপালী বেগম, মোঃ শফিকুল ইসলাম লাজুক, এস কে নাসির আহমেদ, মোঃ মোবাস্বার আলম, মোঃ এমদাদুল হক, খান গিয়াস উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোঃ ফেরদৌস মোল্যা, উপজেলা যুবদল নেতা শেখ অহিদ, মোঃ জামাল বিশ্বাস, কৃষক দলের আহবায়ক রাজু চৌধুরী, সদস্য সচিব মোঃ সাবু মোল্যা, সাবেক ছাত্রনেতা মোঃ আমিন। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, মোঃ ফরিদ আহমেদ দলের একজন নিবেদিত প্রাণ। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করেছে। বক্তারা বলেন, ফরিদ মোল্যাকে যখন মিথ্যা মামলায় জড়ানো হয় তখন সে ঢাকায় অবস্থান করতো। বক্তারা আরও বলেন, ফরিদ মোল্যা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে এখন জেলের ঘানি টানছে। বক্তারা অবিলম্বে ফরিদ মোল্যার মুক্তি দাবি করেন।|

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park