1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদায় ১৫হাজার বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করলেন ইউ এন ও তাহমিনা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা (খুলনা)প্রতিনিধিঃ আজ ২৯ জুন সকাল ১১টার দিকে উপজেলার হাড়িখালী পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের উপর বন বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রজাতির (ফলজ, বনজ ও ঔষধি) ১৫ হাজার বৃক্ষের চারা রোপন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। বনবিভাগ সূত্রে জানা গেছে, তেরখাদা উপজেলার হাড়িখালী গাজী বাড়ি সুইস গেট হতে হাড়িখালী মান্দার ফকিরের বাড়ি পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুলতলা এস এফ এন টি সি, খুলনা ও সামাজিক বনবিভাগ বাগেরহাট, মোঃ মোহসীন হাওলাদার। বৃক্ষ রোপন অভিযান পরিচালনাকালে এছাড়াও বনবিভাগের স্টাফগণ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা বলেন, একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদী ভাঙ্গন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকবেলায় বৃক্ষ রোপনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই চলবে না, গাছের পরিচর্যাও করতে হবে। তিনি বলেন, ছোটো ছোটো উদ্যোগই একদিন সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ রোপন কার্যক্রমে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি, দেশ ও পরিবেশ রক্ষায় সকলকে একটি করে গাছ লাগানোর জন্য উদাত্ত আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park