1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, ইখড়ি গ্রামে মেগা মাঠ দিবস অনুষ্ঠিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ আজ ২২ এপ্রিল বিকেল ৪টার দিকে তেরখাদার ইখড়ি গ্রামে. বোরো মৌসুমে হাউব্রিড মাঝারি মোটা হীরা-০৯ জাত ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক দুলু মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতা করেন সুপ্রীম সীড কোম্পানীর রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মোঃ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সঞ্জয় পোদ্দার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন তেরখাদা টেরিটরি ম্যানেজার কৃষি রফিকুল ইসলাম রাহুল। অনুষ্ঠানের শুরুতে কৃষকদের সাথে নিয়ে সরেজমিনে রোপনকৃত ধানের জমি পর্যবেক্ষণ করা হয়। সরেজমিনে দেখা যায় কার্যকরি কুশি সংখ্যা ১৭টি এবং শীষের গড় দৈর্ঘ্য সাড়ে ১১ সেন্টিমিটার এবং প্রতি শীষের পুষ্ট দানা সংখ্যা ৩১০ থেকে ৩৫০টি দেখা যায়। ধানের পুষ্ট দানায় কোনো প্রকার চিটা দেখা যায়নি। কৃষক মাঠ দিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদানকালে কৃষক তাহিদুল শেখ বলেন, খারাপ আবহাওয়ায় আশপাশের জমিতে রাষ্ট্র রোগ ও পাতা পুড়া দেখা দেখা গেলেও তার জমিতে কোনো রোগ দেখা যায়। মাঠ দিবসে অন্যান্য কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, আগামী বোরো মৌসুমে তারা হীরা-০৯ ধান চাষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কৃষকরা আগামী বোরো মৌসুমে হীরা-০৯ ধান বাজীর জাত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park