1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, নারী শিক্ষা একটি সমাজকে আলোকিত ও উন্নত করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার ঘটাতে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নেয় সুযোগ সৃষ্টি, উপবৃত্তি ভাতা চালুসহ সকল প্রকার সুবিধাদি প্রদান করছে। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীদিনে নেতৃত্ব দিবে। তাদেরকে সুশিক্ষিত, দক্ষ এবং নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, নারী শিক্ষার অগ্রযাত্রাকে আরও বেগবান করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। এলাকার নারী শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। এই অগ্রযাত্রাকে বেগবান করতে প্রযোজন সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় সহযোগিতা, প্রদানে সর্বাত্বক সহযোগিতা করা হবে। সংবর্ধনার জবাবে তিনি বলেন, সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের সমগ্র মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। তিনি বলেন, চিত্রা মহিলা কলেজ শিক্ষা বিস্তারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। একটি জাতির উন্নয়নের মূলভিত্তি হলো শিক্ষা। আর সেই শিক্ষাকে এগিয়ে নিতে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। আমরা বিশ্বাস করি, শিক্ষিত নারী মানেই শক্তিশালী সমাজ। নৈতিকতা দায়িত্ববোধ এবং দেশপ্রেম শিক্ষার্থীদের জীবনের মূল ভিত্তি হওয়া উচিত। তিনি বলেন, চিত্রা মহিলা ডিগ্রী কলেজ থেকে উষ্ণ সংবর্ধনা পেয়ে আমি অভিভূত এবং কৃতজ্ঞ। তিনি, কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল আজ ২৫ এপ্রিল দুপুর ১টার দিকে উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজ গভর্নিং বড়ির সভাপতি ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সভাপতির বক্তব্যে
অতিরিক্তি সচিব কে এম আলী নেওয়াজ বলেন, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল মহোদয়ের নিষ্ঠা, সততা, আন্তরিকতা এবং উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে তিনি এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার নেতৃত্বে আমাদের এলাকার শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা বিএনপির সদস্য মোঃ আনিছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন ও সরদার আব্দুল মান্নান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন করেন এবং উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, সহ-অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ। অনুষ্ঠানে এছাড়া কলেজের শিক্ষক মন্ডলী, গভর্নিং বডির সদস্য, জেলা ও উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park