1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদায় মানবিক উদ্যোগে চিত্রা ব্রিজের দুইপাশে জন দু/র্ভো/গের অবসান

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ খুলনার তেরোখাদা উপজেলা সদরে চিত্রা নদীর ওপর নির্মীয়মান ব্রিজ ঘিরে জনদুর্ভোগ যেনো নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। বিশাল উঁচু এই চিত্রা ব্রিজের দুই প্রান্তে গত কিছুদিন আগে অস্থায়ীভাবে বালু ফেলে চলাচলের ব্যবস্থা করা হলেও সাম্প্রতিক অতিবৃষ্টিতে সেই বালু সরে গিয়ে আবারও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ভোরের আলো ফোটার আগ মুহূর্ত থেকে গভীর রাত পর্যন্ত যাতায়াতকারী অসংখ্য মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চিত্রা মহিলা কলেজের লাইব্রেরি শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফখরুল ইসলাম বুলু। তিনি আজ নিজস্ব অর্থায়নে শ্রমিক নিয়োগ করে ব্রিজের দুই প্রান্তে মাটি ভরাটের ব্যবস্থা করেছেন, যা খুব অল্প সময়ের মধ্যেই জনসাধারণের চলাচল স্বাভাবিক করে তোলে।
চৌধুরী ফখরুল ইসলাম বুলু বলেন, “মানুষের কষ্ট আমি কাছ থেকে দেখেছি। যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।” তিনি বলেন, এই ব্রিজ শুধু একটি অবকাঠামো নয়, এটি মানুষের জীবনের সাথে জড়িত, তাই এই ব্রিজের ওপর দিয়ে চলাচল সচল রাখা অত্যন্ত জরুরি বলে মনে করি।
স্থানীয় বাসিন্দারা জানান, তার এই উদ্যোগে শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। জনৈক পথচারী বলেন, “আমরা প্রতিদিন খুব কষ্ট করে চলাচল করতাম। বুলু চৌধুরীর এই কাজ আমাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে।
বাজারে আগত জনসাধারণও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এ ধরনের উদ্যোগই প্রকৃত সমাজসেবার উদাহরণ। নিজের টাকায় মানুষের জন্য কাজ করা সত্যিই প্রশংসনীয়।
চৌধুরী ফখরুল ইসলাম বুলুর এই মানবিক ও সেবামূলক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং জনসাধারণের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
“জনসেবার প্রকৃত উদাহরণ স্থাপন করলেন চৌধুরী ফখরুল ইসলাম বুলু, যেখানে দায়িত্ববোধই হয়ে উঠেছে তার মূল প্রেরণা।”অবহেলা আর দুর্ভোগের এই চিত্রে তিনি যেন একটুকরো স্বস্তির বার্তা হয়ে হাজির হয়েছেন। মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে তার এই উদ্যোগ এলাকাবাসীর হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।”
সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এমন মহৎ কাজের সূচনা-যা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
নিজস্ব উদ্যোগে জনদুর্ভোগ লাঘবের এই প্রয়াস স্থানীয়দের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।” যেখানে অনেকেই নীরব দর্শক, সেখানে তিনি হয়ে উঠেছেন কার্যকর পদক্ষেপের প্রতীক। এই উদ্যোগ প্রমাণ করে, সদিচ্ছা থাকলে সামান্য প্রচেষ্টাতেও বড় পরিবর্তন আনা সম্ভব। “তার এই মানবিক কাজ শুধু চলাচলই সহজ করেনি, মানুষের মনে কৃতজ্ঞতার অনুভূতিও জাগিয়ে তুলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park