1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদায় বোরধানে ক্ষতিকর পোকা দমনে ব্যতিক্রমী উদ্যোগ “আলোক ফাঁদ”

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলায় বোরধানে ক্ষতিকর পোকা দমনে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একযোগে ৬ এপ্রিল সন্ধ্যায় ১৮টি কৃষি ব্লকে আলোক ফাঁদ স্থাপন করা হয়। নিরাপদে ফসল ঘরে তোলার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়, যা কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। উপজেলার ৬টি ইউনিয়নে স্থাপিত এসব আলোক ফাঁদ দেখতে শত শত মানুষ/কৃষকের ঢল নামে। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত পরিচালিত এ ফাঁদে আলোতে আকৃষ্ট হয়ে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় এসে জমা হয়। ফলে সেগুলো সনাক্ত ও দমন করা সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে আলোর ফাঁদ ব্যবহারের মাধ্যমে ক্ষতিকর পোকা যেমন মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, কারেন্ট পোকা কমানো যায়। একই সংগে উপকারী পোকামাকড় সম্পর্কেও ধারণা পাওয়া যায়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার কৃষকদের উদ্দেশ্যে বলেন, আলোকফাদ একটি পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী পদ্ধতি যা রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে সহায়তা করে। তিনি, কারেন্ট পোকা দমন, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি), ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট, ব্লাস্ট রোগ ও মাজরা পোকার আক্রমন প্রতিরোধ ও সময়োপযোগী করণীয় সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেন। এ সময় কৃষকদের সচেতন করতে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপ-সহকারী কৃষি অফিসার বিশ্বজিৎ দাস। এছাড়া স্থানীয় জনসাধারণ, কৃষকমহল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park