1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদায় দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে ইকরাম হোসেন জমাদ্দার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ খুলনার তেরখাদা উপজেলার সুপরিচিত শিক্ষাবিদ ও সমাজসেবক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি উপজেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৪ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে সম্পৃক্ত হন। পরবর্তীতে ১৯৮৬ সাল থেকে যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৮৮ সালে সম্মেলনের মাধ্যমে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৯২ সালে উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি টানা ২০১৭ সাল পর্যন্ত এ দায়িত্ব সফলভাবে পালন করেন।
১৯৯২ সাল থেকে বিএনপির যুব বিষয়ক সম্পাদক দায়িত্ব  পালন করেন।এছাড়া, ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে উপজেলা বিএনপির সহ-সভাপতি নির্বাচিত হয়ে ২০২৪ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের মার্চ মাসে তেরখাদা উপজেলার ৫৪টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

সামাজিক কর্মকাণ্ডেও তার অবদান উল্লেখযোগ্য। ১৯৯০ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আদমপুর বলদ্বর্না শালিকদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৪ সালে নিজ গ্রাম ইখড়ি পশ্চিম পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া উত্তর পাড়া মুন্সী পাড়া জামে মসজিদ পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি ইখড়ি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি।

তিনি, ইখড়ি পশ্চিম পাড়ায় পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
শিক্ষা বিস্তারে তার অবদান বিশেষভাবে প্রশংসিত। তিনি শাপলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অসংখ্য শিক্ষার্থী তার হাত ধরে সুশিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসীর মতে, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার একজন কর্মঠ, সদালাপী ও পরোপকারী ব্যক্তি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে তিনি তেরখাদা উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি তেরখাদাকে একটি উন্নত, আধুনিক ও শিক্ষাবান্ধব উপজেলায় রূপান্তর করতে চাই।”তার এই প্রার্থিতা ঘোষণার পর এলাকাজুড়ে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park