1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইখড়ি হাট খাস ডাক সম্পন্ন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ আজ ২৮ এপ্রিল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে জনগণের প্রত্যক্ষ অংশ গ্রহণে তেরখাদা উপজেলার বিভিন্ন হাটবাজার খাস ডাক অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, ব্যবসায়ীগণ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন প্রকাশ্যে খাস ডাকে অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা’র সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী’র পরিচালনায় খাস ডাক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুল মান্নান, তেরখাদা থানার ওসির প্রতিনিধি এস আই তাপস বিশ্বাস, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস.এম. মফিজুল ইসলাম জুম্মান। সভায় এছাড়া বিভিন্ন শ্রেণির পেশার লোকজন, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একাধিক ব্যক্তিবর্গ ইখড়ি গো-হাটটির খাস ডাকে অংশ নেন। প্রকাশ্যে ডাকের মাধ্যমে সর্বোচ্চ ডাক দাতাকে ইখড়ি গো-হাট খাস আদায়ের জন্য বরাদ্দ দেয়া হয়। অত্যন্ত স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতার সাথে খাস ডাক অনুষ্ঠিত হয়। বাকী অন্যান্য হাটের খাস ডাকে কেউ অংশ নেয়নি। উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা বলেন, একাধিক খাস ডাক দাতার মধ্যে সর্বোচ্চ খাস ডাক দাতাকে ইখড়ি গো-হাটের খাস আদায়ের জন্যে দায়িত্ব দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী বলেন, বাকী হাট গুলো সামনে একটি তারিখ নির্ধারন করে খাস ডাকের আয়োজন করা হবে।
সূত্রে জানা যায়৷ এর আগে হাটের খাস ডাকে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী এর নির্দেশে বিভিন্ন ইউনিয়নে মাইকিং করা হয় এবং বিভিন্ন হাট বাজারে ঢোল সহরত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park