1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ আজ ২৬ এপ্রিল বিকেল ৫টার দিকে উপজেলার আর্টলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বালক দলের মধ্যে পাতলে ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং রানার্স হয় ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। অপরদিকে বালিকাদের মধ্যে ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয় কোলাপাটগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজু তাহমিনা সুলতানা নীলা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সদস্য ও শরীফ নাঈমুল হক ও সিকদার ইবাদুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার যথাক্রমে পলাশ মন্ডল, সঞ্জয় দাস, নাজমুন্নাহার ও সীমা রানী, শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোল্যা ফরিদ আহমেদ। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park