1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উপজেলা তথ্য সেবা অফিসের উদ্যোগে তেরখাদা উত্তর পাড়ায় আজ ১০ জুন সকাল সাড়ে ১০টার দিকে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য সেবা অফিসার মোছাঃ তাছলিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা। বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সেবা সহকারী বনশ্রী বিশ্বাসসহ আরও অনেকে। বৈঠকে তেরখাদা এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উঠান বৈঠকে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মিস্ তাহমিনা সুলতানা নীলা বলেন, নারীর ক্ষমতায়ন সমাজে সমতা, ন্যায় বিচার ও টেকশই উন্নয়ন নিশ্চিত করে। নারীর দক্ষতা ও সৃজনশীলতা সমাজের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তিনি বলেন, পরিবার গঠন থেকে শুরু করে জাতি গঠনে নারীদের অবদান অপরিসীম। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও সাংস্কৃতিক বিকাশে নারীরা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি নারীদেরকে আরও সচেতন হয়ে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে জাতি গঠনে অগ্রণি ভূমিকা রাখার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park