
তেরখাদা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেরখাদা উপজেলার ১ নং আজগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখপুরা নিবাসী বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ইলিয়াজ মোল্লা।
তিনি আজগড়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ধীরে ধীরে তিনি বিএনপির একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তার নেতৃত্বে আজগড়া ইউনিয়নে দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।
মোঃ ইলিয়াজ মোল্লা দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের কথা কখনো ভুলে যাননি। প্রবাসে থেকেও তিনি এলাকার গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সেবা করেছেন। দেশে ফিরে তিনি সরাসরি জনসেবায় আত্মনিয়োগ করেন।
মোঃ ইলিয়াজ মোল্লা দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের কথা কখনো ভুলে যাননি।
ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে তিনি এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট উন্নয়নে সহায়তা করেছেন। এছাড়াও মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বই-খাতা-কলম কিনে দিয়ে শিক্ষার সুযোগ সৃষ্টি করেছেন। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতেও তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তার চলাফেরা, আচার-আচরণ ও জনসম্পৃক্ততার কারণে এলাকার সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। সম্প্রতি তার সমর্থনে অনুষ্ঠিত একটি শোডাউনে দেড় শতাধিক মোটরসাইকেল ও আড়াই শতাধিক ভ্যানের বহরে আজগড়া ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত জনতার ঢল নামে।
ইতোমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম লাজুক এবং শেখ মফিজুল ইসলাম নিজেদের প্রচার প্রচারনা প্রত্যাহার করে ইলিয়াজ মোল্লাকে সমর্থন জানিয়েছেন। তারা বর্তমানে তার সঙ্গে এ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা করছেন।
তারা বর্তমানে তার সঙ্গে একযোগে ইউনিয়নের বিভিন্ন
এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
তেরখাদা উপজেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত আজগড়া ইউনিয়নটি দীর্ঘদিন ধরে অবহেলিত। আধুনিকতার এই যুগেও উন্নয়ন থেকে পিছিয়ে থাকা এ ইউনিয়নকে এগিয়ে নিতে ইলিয়াজ মোল্লা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, নির্বাচিত হলে আজগড়া ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তরিত করা হবে। আইন-শৃঙ্খলার উন্নয়ন নিশ্চিত করে সাধারণ মানুষের নিরাপদ ও স্বস্তির জীবনযাপন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, “আমি ইউনিয়নের তৃণমূল মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে পাশে থাকতে চাই। এই অবহেলিত জনপদের সার্বিক উন্নয়ন ঘটিয়ে একটি সুখী ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
ইলিয়াজ মোল্লার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ইউনিয়নবাসীর মধ্যে তাকে নিয়ে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা সৃষ্টি হয়েছে। জনগণের সাড়াও সেই ভাবে পরিলক্ষিত হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইলিয়াজ মোল্লা একজন সদালাপী, মিষ্টভাষী। তিনি সকলের সাথে সব সময় নমনীয় আচরণ করেন। ইউনিয়নবাসী এবার ইলিয়াজ মোল্লা কে সমর্থন দেবে এমন প্রত্যাশা অনেকেরই।