1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন রবিউল হোসেন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী ইখড়ি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ রবিউল হোসেন পুনরায় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এবং ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।

মোঃ রবিউল হোসেন তেরখাদা উপজেলার একজন পরিচিত সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের
শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার ক্ষেত্রে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। বিভিন্ন সময়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে তিনি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে সংশ্লিষ্টরা জানান।
মোঃ রবিউল হোসেনের পিতা মরহুম এম. বোরহান উদ্দিন ছিলেন একজন আদর্শবান শিক্ষক। তিনি আমৃত্যু বাংলাদেশ শিক্ষক সমিতি, তেরখাদা উপজেলা শাখার সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষার প্রতি পিতার গভীর অনুরাগ ও দায়িত্ববোধের প্রভাব মোঃ রবিউল হোসেনের সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর মোঃ রবিউল হোসেন বলেন, “শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, ছাত্রীদের পড়ালেখার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং ক্রীড়া ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ত্বরান্বিত করাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করা হবে। এ ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন, মোঃ রবিউল হোসেনের অভিজ্ঞতা, নেতৃত্ব ও শিক্ষার প্রতি আন্তরিকতার মাধ্যমে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা, ক্রীড়া ও শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে এবং শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park