1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর লস্কর মনোনীত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আজগড়া ইউনিয়নের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর লস্কর।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মু. ইনামুল কবীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর লস্কর বলেন, বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নানা দিক থেকে অবহেলা ও উন্নয়নবঞ্চিত অবস্থায় রয়েছে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুন্দর ও সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে অতীতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তিনি বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে আমি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে বিদ্যালয়ের সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।”তিনি আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষার্থীদের পাঠদানের স্থান নয়; এটি একটি এলাকার ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অন্যতম প্রধান কেন্দ্র। তাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করতে চান তিনি। জাহাঙ্গীর লস্কর বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং প্রতিষ্ঠানটির সামগ্রিক শৃঙ্খলা ও কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষক-অভিভাবকদের সমন্বয় এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন।স্থানীয়দের প্রত্যাশা, নতুন এডহক কমিটির নেতৃত্বে বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি কাটিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনায় নতুন গতি পাবে। পাশাপাশি এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যালয়টি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park