1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

তেরখাদাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন বাবু

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক মোঃ আবুল হোসেন বাবু মোল্যা (এম.এ) তেরখাদা উপজেলাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
দীর্ঘদিন ধরে তেরখাদা উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন আবুল হোসেন বাবু মোল্যা। সমাজের অবহেলিত, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। মানবসেবাকে তিনি নিজের দায়িত্ব ও নৈতিক কর্তব্য হিসেবে মনে করেন।
অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও সৎ চরিত্রের অধিকারী আবুল হোসেন বাবু মোল্যা রাজনৈতিক অঙ্গনেও সুপরিচিত মুখ। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে দলীয় বিভিন্ন দাপ্তরিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি তেরখাদা উপজেলার নাচুনিয়া জুনারী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি উপজেলার বিভিন্ন অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করছেন। তার এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকার গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সুষম সেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তার প্রার্থিতার ঘোষণার পর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে। তেরখাদা উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতোমধ্যে তার পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেছেন। স্থানীয়দের অনেকেই মনে করছেন, একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব ব্যক্তি হিসেবে আবুল হোসেন বাবু মোল্যা উপজেলাবাসীর প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

শিক্ষক হিসেবে যেমন তিনি সম্মানিত, তেমনি ব্যক্তি জীবনেও তার আচার-আচরণ ও সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক ব্যবহারে ভোটারদের মন জয় করেছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার নিষ্ঠা ও শ্রম দলীয় নেতাকর্মীদের মাঝেও প্রশংসিত।
আবুল হোসেন বাবু মোল্যা বলেন, “আমি জনসেবার মধ্য দিয়েই মানুষের পাশে থাকতে চাই। তেরখাদাবাসীর সুখ-দুঃখে নিজেকে সম্পৃত্ত রাখতে চাই। একটি মানবিক, উন্নত ও সেবামূলক সমাজ গঠনে আমি কাজ করে যেতে চাই।
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমি তেরখাদার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park