1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ঝিনাইদহে শিশু ধর্ষ/ণের চেষ্টার অভিযোগ: গণপিটুনিতে রিকশাচালকের মৃ/ত্যু

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

​ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষ/ণের চেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক রিকশাচালককে পিটিয়ে হ/ত্যা করেছে উত্তেজিত জনতা।
​বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এই ঘটনা ঘটে। নি/হত বিল্লাল হোসেন মাগুরার মহম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি ঝিনুকমালা আবাসনে বসবাস করতেন।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে আবাসনের বাসিন্দা ওই শিশুটিকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান বিল্লাল। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষ/ণের চেষ্টা করা হলে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ছুটে এলে বিল্লাল পালানোর চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃ/ত্যু হয়।
​ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উমা ইসলাম জানান:
​”বিকেলে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘা/তের চিহ্ন ছিল। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) গোকুল চন্দ্র জানান, শিশু ধর্ষ/ণের চেষ্টার অভিযোগে আবাসনের ক্ষুব্ধ বাসিন্দারা বিল্লালকে মারধর করে। পরে পুলিশকে খবর দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
​তিনি আরও জানান, এই ঘটনার প্রেক্ষিতে বিকেলে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় বিল্লালকে আসা/মি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মা/মলা দায়ের করা হয়েছিল। তবে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্তের মৃ/ত্যু হওয়ায় এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park