1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ঝিকরগাছায় সিম কোম্পানির মাইকিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা বাজার ও আশপাশের এলাকায় সিম কোম্পানির প্রচারণা, বিভিন্ন ক্লিনিক ও প্রতিষ্ঠানের মাইকিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ঝিকরগাছা বাজার ব্রিজের মুখে একসঙ্গে কয়েকটি সিম কোম্পানির সিম বিক্রির প্রচারণায় মাইকিং করায় শব্দদূষণে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, বাজারের ব্যস্ততম এলাকায় একাধিক মাইক ব্যবহারের কারণে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ক্লিনিক ও প্রতিষ্ঠানের প্রচারণায়ও মাইকিং করা হচ্ছে। ফলে বাজারে আসা মানুষ, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দাদের অনেকেই বিরক্ত হয়ে পড়েছেন।

তাদের দাবি, প্রয়োজনীয় প্রচারণা করা হলেও জনবহুল ও ব্যস্ত এলাকায় উচ্চ শব্দে মাইকিংয়ের বিষয়টি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভোগান্তি কমবে, অন্যদিকে বাজারের স্বাভাবিক পরিবেশও বজায় থাকবে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফউল্লাহ সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেন। পরে মাইকিংয়ের সঙ্গে সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

ইউএনও এম সাইফউল্লাহ বলেন, বিষয়টি আমি সরেজমিনে দেখেছি। সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। আশা করছি, শিগগিরই মাইকিং বন্ধ হয়ে যাবে।”

এলাকাবাসী বলছেন, উপজেলা প্রশাসনের এ উদ্যোগের পর বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত শব্দে মাইকিং বন্ধ হবে এবং জনভোগান্তি কমবে—এমনটাই প্রত্যাশা তাদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park