1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ঝিকরগাছায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুম/কি, থানায় জিডি

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক মোঃ শাকিল হোসেনকে ফোনে গালিগালাজ ও হুম/কি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে শাকিল হোসেন উল্লেখ করেন, রোববার (৬ সেপ্টেম্বর) তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ০১৯৫৭-৯২৯১১০ নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে WhatsApp-এ কল আসে। ফোনে সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত তার একটি সংবাদ নিয়ে কথা বলার একপর্যায়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং হুম/কি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

শাকিল হোসেনের অভিযোগ, ফোন করা ব্যক্তি নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। পরে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য নন।

জিডিতে ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম সিরাজ (রাজু) বলে উল্লেখ করা হয়েছে। তিনি ঝিকরগাছা উপজেলার নিবাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের বাসিন্দা বলে জিডিতে উল্লেখ করা হয়।

শাকিল হোসেন বলেন, ফোনে হুমকি দেওয়ার পর থেকে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। ওই ব্যক্তি তার বা পরিবারের কোনো ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা করছেন।

এ ঘটনায় সোমবার ঝিকরগাছা থানায় জিডি নম্বর-৩১৭ এবং ট্র্যাকিং নম্বর-NFXXUO তে সাধারণ ডায়েরি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে সিরাজুল ইসলাম সিরাজ (রাজু)-এর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park