1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ঝিকরগাছায় মাদ্রাসা বোর্ডের শীর্ষে দারুল উলুম কামিল মাদ্রাসা, পাসের হার ৯৭.৫%

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

​মাসুদ হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার ২০২৬ সালের ফলাফলে যশোরের ঝিকরগাছা উপজেলার ৩২টি মাদ্রাসার মধ্যে অসাধারণ সাফল্য অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা। যেখানে চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে সারা দেশে গড় পাসের হার ৫৫ শতাংশ, সেখানে প্রতিষ্ঠানটি থেকে ৯৭.৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

​জানা গেছে, এ বছর ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা থেকে মোট ৪০ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে একজন আংশিক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯ জনই কৃতকার্য হয়েছে এবং ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে।

​প্রতিষ্ঠানের এই ধারাবাহিক ও ঈর্ষণীয় ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এ বিষয়ে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা এই অর্জন সম্ভব করেছি। দেশের সামগ্রিক পাসের হারের তুলনায় আমাদের মাদ্রাসার এই রেজাল্ট অত্যন্ত গর্বের। শিক্ষকদের নিবিড় তদারকি, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমই এই সাফল্যের মূল চাবিকাঠি। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park