1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের কামড়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৩ বছরের সাওবান

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ হোসেন,ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা পৌরসভা সহ পুরো উপজেলা জুড়ে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে বেওয়ারিশ কুকুরের তাণ্ডব ও উপদ্রব। কুকুরের ভয়াবহ আক্রমণের শিকার হয়ে বর্তমানে খুলনার একটি ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মাত্র ৩ বছর বয়সী এক শিশু।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট সন্ধ্যায় ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কলোনীপাড়ার বাসিন্দা আব্দুল্লাহ আল মাহবুবের ৩ বছরের শিশুপুত্র সাওবান তার নিজ বাড়ির সামনে রাস্তায় দলবদ্ধ বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়। কুকুরের কামড়ে শিশুটির শরীর ক্ষতবিক্ষত হয়ে গেলে তাকে সংকটাপন্ন অবস্থায় খুলনার রয়েল মোড়ের আব্দুস সামাদ মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। ডাক্তাররা জানিয়েছেন তাকে কয়েকটি অপারেশন করাতে হবে। এযাবৎ তার চিকিৎসায় প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে। দরিদ্র পরিবারটি বর্তমানে শিশুটির চিকিৎসার ব্যয় নিয়ে চিন্তিত।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, ঝিকরগাছা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রামের রাস্তাঘাটে এখন বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ। দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো এসব হিংস্র কুকুর শুধু মানুষ নয়, গৃহপালিত পশু ও হাঁস-মুরগির ওপরও অনবরত হামলা চালাচ্ছে। কুকুরের এই বেপরোয়া তাণ্ডবে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ। ভয়ে ছোট ছোট কোমলমতি শিশুরা একা রাস্তায় বের হতে পারছে না, থমকে গেছে তাদের স্কুলে যাওয়া। এমনকি প্রবীণ ও বয়স্ক মুসল্লিরা আতঙ্কের কারণে মসজিদে যেতে ভয় পাচ্ছেন। ভোরবেলা ও সন্ধ্যার পর রাস্তাঘাট কার্যত জনশূন্য হয়ে পড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে উপজেলায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা জ্যামিতিক হারে বাড়লেও এটি নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যে বেওয়ারিশ কুকুর ভ্যাকসিনের আওতায় এনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে এবং বন্ধ্যাত্বকরণের মাধ্যমে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করার উদ্যোগ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park