1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ঝিকরগাছায় নারী ও শিশু সন্তানদেরকে মারধরের অভিযোগ, ৪ আসামি আটক

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় এক নারী ও তার দুই শিশু সন্তানকে মারধর এবং মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ৫ জনের নাম উল্লেখ করে এবং ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তির নামে একটি মামলা হয়েছে। এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার বেনেয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন ইমামুল ইসলাম আশিক , মোছাঃ ইয়াসমিন আক্তার, মোঃ রিপন ও মোঃ মনিরুজ্জামান মনি। মামলার ৪ নং আসামি শহিদুল ইসলাম পলাতক আছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শার্শা উপজেলার নাটাদিয়া গ্রামের মোঃ ফারজেল আলীর মেয়ে মোছাঃ শাকিলা খাতুনের (৩৫) সঙ্গে ইমামুল ইসলাম আশিকের ২০২৩ সালে বিয়ে হয়। তারা ঝিকরগাছার বেনেয়ালী এলাকায় বসবাস শুরু করেন। ইমামুল ইসলাম আশিকের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ ইয়াসমিন আক্তারের যাতায়াত নিয়ে আগে থেকেই পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে ১২ আগস্ট ভোর আনুমানিক ৫টার দিকে ইমামুল ইসলাম আশিক, ইয়াসমিন আক্তার ও মোঃ মনিরুজ্জামান মনি সহ আরও কয়েকজন শাকিলাকে মারধর করে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার দুই শিশু সন্তান রিফাত হোসেন (২) ও সাব্বির (৭)-কেও মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়ার সহযোগিতায় শাকিলাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শাকিলা ও তার দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শাকিলার বাবা মোঃ ফারজেল আলী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে আটক করে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মামলা দায়েরের সাথে সাথে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park