1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন বিএনপি সভাপতির বিশাল মোটরসাইকেল শোডাউন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসমর্থন ও জনপ্রিয়তার জানান দিতে প্রায় ৫০০ মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা ও শোডাউন করেছেন পানিসারা ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার। তিনি বর্তমানে পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্থানীয় কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল মোটরসাইকেল র‍্যালী সমগ্র ইউনিয়ন প্রদক্ষিণ করে এবং পুনরায় কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুস সাত্তার বলেন, আমি ইতিপূর্বে দুই বার এ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দল যদি আমাকে চূড়ান্ত মনোনয়ন দেয় এবং আপনারা ভোট দিয়ে পুনরায় বিজয়ী করেন, তবে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ইউনিয়নের সবাইকে সাথে নিয়ে উন্নয়নের কাজ পরিচালনা করব। বিশেষ করে সরকারি উন্নয়ন বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করাই হবে আমার প্রথম অগ্রাধিকার। আগামী দিনেও যেন আপনাদের পাশে থেকে সেবার সুযোগ পাই, সেজন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।

এ সময় পানিসারা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park