1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ঝিকরগাছার পানিসারায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার পানিসারা গ্রামে মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় মীর খলিলুর রহমান ট্রাস্টের নিজস্ব জায়গায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এলাকার সাধারণ ও দুস্থ মানুষের বিনামূল্যে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে পানিসারার ঐতিহ্যবাহী মীর পরিবারের পক্ষ থেকে এই ব্যতিক্রমী ও মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভিত্তিপ্ৰস্তর স্থাপন অনুষ্ঠানে এই দাতব্য চিকিৎসালয়ের মূল উদ্যোক্তা, মরহুম মীর খলিলুর রহমানের সুযোগ্য পুত্র এবং আমেরিকা প্রবাসী মীর মনিরুজ্জামান বাবু বলেন, “প্রাথমিক পর্যায়ে দাতব্য চিকিৎসালয় হিসেবে এর যাত্রা শুরু হলেও, আমাদের লক্ষ্য ধীরে ধীরে এটিকে একটি বিশ্বমানের আধুনিক পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করা।”

তিনি আরও জানান, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এখানে একটি আধুনিক বার্ন ইউনিট, ক্যানসার ইউনিট এবং বিশেষায়িত কিডনি ডায়ালিসিস সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি বয়োবৃদ্ধদের অবহেলা ও দূর্দশামুক্ত জীবন নিশ্চিত করতে ট্রাস্টের অধীনে একটি সর্বাধুনিক বৃদ্ধাশ্রম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মহতী স্বপ্ন বাস্তবায়নে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মেদ, মীর রফিকুল ইসলাম, যশোর ফুল উৎপাদক বিপণন সমিতির সভাপতি আব্দুর রহিম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, প্রচার সম্পাদক মাসুদ হোসেন, কুলিয়া মাদ্রাসা সহকারী শিক্ষক মিজানুর রহমান লালটু, কবীর হোসেন, সায়েদ আলী, আখতারুজ্জামান মিন্টু, মাহাবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park