1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রূপসায় আলোচনা সভা অনুষ্ঠিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী -রূপসা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে এক আলোচনা সভা গত ৯ জুন সকাল সাড়ে নয়টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা ওসি আব্দুর রাজ্জাক মীর।

আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, রূপসা জামায়াত ইসলামী আমির মাওলানা লবিবুল ইসলাম, রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, প্রধান শিক্ষক হায়দার আলী, শিক্ষক শক্তিপদ বসু, বিআরডিবি অফিসের মাঠকর্মী কৃষ্ণ গোপাল সেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন কর্মকর্তা মো. বজলুর রশীদ, ইউআরসি ইনসট্রাক্টর এহতেশামুল হক, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন, নৈহাটি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস, শ্রীফলতলা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিয়াউল হক বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, প্রভাষক সুদীপ্ত মহলী, জামায়াত নেতা হাফেজ জাহাঙ্গীর ফকির, ইউপি সদস্য শফিকুল ইসলাম, শিক্ষক কমল চন্দ্র সানা ও শিক্ষক রাজীব মহলী প্রমুখ।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অমর কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে “বিদ্রোহী” কবিতা শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক হিসেবে আজও সমানভাবে প্রাসঙ্গিক।
তারা আরও বলেন, নজরুল শুধু কবি নন, তিনি একটি চেতনার নাম। তাঁর লেখনী ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানবতার জয়গান গেয়েছে। বর্তমান প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়া জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল চর্চা বৃদ্ধি, তাঁর সাহিত্য পাঠ্যসূচিতে গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সৃষ্টি আরও বেশি উপস্থাপনের আহ্বান জানানো হয়। সবশেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নজরুলের আদর্শ অনুসরণ করলে সমাজে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park