
চুয়াডাঙ্গা প্রতিনিধি – চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জনপদ। ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ এবং উপড়ে পড়া গাছে বন্ধ হয়ে যায় প্রধান সড়ক।রাতে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের মকলেছুর রহমান (৬৫)। পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে ঝড়ের তীব্রতা বাড়লে নিজ বাড়ির টিনের চাল রক্ষা করতে গিয়ে তিনি দুর্ঘ/টনার শিকার হন। প্রচণ্ড বাতাসে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে গেলে গুরুতর আহত হন তিনি। দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃ/ত ঘোষণা করেন।
ঝড়ের তণ্ডবে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন শতশত যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত গাছ অপসারণ শুরু করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মিজানুর রহমান।