
নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈ/ধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারি চ/ক্রে/র বি/রুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে পরিচালিত এই অভিযানে চ/ক্রের চার সদস্যকে গ্রে/প্তার করা হয়েছে। এ সময় একটি তেলবাহী লরি এবং বিপুল পরিমাণ অ/বৈধ জ্বালানি তেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের একটি চৌকস দল কয়রাডাঙ্গা গ্রামে বিশেষ অভিযান চালায়। এসআই পবিত্র মন্ডল ও এএসআই ইব্রাহীম হোসেনের নেতৃত্বে পুলিশের টহল দলটি দেখতে পায়, ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে অ/বৈধ/ভাবে ড্রামে তেল নামানো হচ্ছে। হাতেনাতে এ কাজে জড়িত চারজনকে আ/ট/ক করে পুলিশ।
অভিযানকালে পুলিশ একটি বড় তেলবাহী লরিসহ নিম্নলিখিত পরিমাণ জ্বালানি তেল জব্দ করে:
পেট্রল: ৮,৭০০ লিটার,ডিজেল: ২,৮০০ লিটার
আটককৃত ব্যক্তিরা হলেন:১. আলী হোসেন (৫৩), দৌলতদিয়া গ্রাম, চুয়াডাঙ্গা সদর।২. মোজাম হোসেন (৪৫), দৌলতদিয়া গ্রাম, চুয়াডাঙ্গা সদর।৩. রাহেন আলী (২৮), পীরপুর মাঝেরপাড়া।৪. টিটন আলী (৩৭), কয়রাডাঙ্গা গ্রাম, আলমডাঙ্গা।
”আ/টক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পরবর্তী সময়ে চড়া দামে বিক্রির উদ্দেশ্যেই তারা এই তেল অ/বৈধ/ভাবে মজুদ করছিলেন। জব্দকৃত তেলের সপক্ষে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, গ্রে/প্তা/রকৃতদের বিরু/দ্ধে বিশেষ ক্ষমতা আইনে মাম/লা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে আরও অন্তত দুজন জড়িত বলে শনাক্ত করা হয়েছে, যারা বর্তমানে প/লা/তক। তাদের গ্রে/প্তা/রে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।