1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

চাঁ/দা/বাজদের বিরুদ্ধে পুলিশের সরাসরি মামলার পাওয়ার তৈরি হচ্ছে: খুলনায় পুলিশ প্রধান

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি
​অপ/রাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা আরও জোরদার এবং চাঁ/দা/বাজির বিরুদ্ধে আইনি পথ সুগম করতে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন এই আইন বাস্তবায়ন হলে ভুক্তভোগীর সরাসরি অভিযোগ ছাড়াই পুলিশ নিজ থেকেই চাঁ/দাবাজির বিরুদ্ধে মামলা করতে পারবে।
​শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনার বয়রা পুলিশ লাইনে আয়োজিত ‘খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ’ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
​সংবাদ সম্মেলনে পুলিশের আইজিপি বর্তমান বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শক্ত অবস্থানে গেলে তা বলপ্রয়োগের অভিযোগ হিসেবে দেখা হয়, আবার কড়া ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ পুলিশকে দুর্বল ভাবে।” তিনি স্বীকার করেন যে, বিগত ১৭ বছরে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং সমাজে মা/দকের বিস্তার ঘটেছে। তবে এই অবস্থা থেকে উত্তরণে এবং জনগণের সঙ্গে তৈরি হওয়া দূরত্ব ঘোচাতে পুলিশ বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে।
​আইজিপি মো. আলী হোসেন ফকির জানান, পুলিশ বাহিনীকে আরও বেশি জনবান্ধব ও কার্যকর সংস্থায় পরিণত করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে একটি বিশেষ আইনি কাঠামোর কাজ চলছে। এই নতুন কাঠামোর অধীনে ‘কমিউনিটি পুলিশিং’ পূর্ণাঙ্গ শাখা হিসেবে পুলিশের আওতায় কাজ করবে। ফলে অ/পরাধ প্রতিরোধে যেমন দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে, তেমনি স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থা ও সহযোগিতার সম্পর্ক জোরদার হবে।
​দেশে কিশোর গ্যা/ং, অপ/রাধমূলক তৎপরতা ও চাঁ/দাবাজি দমনে যৌথ অভিযান চলমান রয়েছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, সমাজ থেকে মা/দক ও কিশোর গ্যা/ং দূর করতে সার্বিক প্রস্তুতি রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে অপ/রাধীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park