1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ঘাটভোগ-বাহিরদিয়া আঞ্চলিক বিরোধের অবসান, মা/দ/কের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাহিদ জামানঃ

রূপসা ও ফকিরহাট উপজেলার সীমান্তবর্তী ঘাটভোগ ও বাহিরদিয়া গ্রামের মধ্যে কিছুদিন পূর্বে মা/দ/ককে কেন্দ্র করে সৃষ্ট আঞ্চলিক সং/ঘর্ষে দুই এলাকার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। ওই ঘটনায় ঘাটভোগ ইউনিয়নের ইউপি সদস্য কুদ্দুস সহ বেশ কয়েকজন আহত হয় এবং বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে দুই গ্রামের মধ্যে স্বাভাবিক যোগাযোগ ও যাতায়াত ব্যাহত হওয়ায় ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় নানা ধরনের সমস্যা দেখা দেয়।
পরিস্থিতি স্বাভাবিক করতে দীর্ঘদিন ধরে রূপসা ও ফকিরহাট উপজেলার বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নানা উদ্যোগ গ্রহণ করে আসছিলেন। অবশেষে দুই গ্রামের মানুষের আন্তরিকতা এবং খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকুর নিরলস প্রচেষ্টায় দুই উপজেলার বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘাটভোগ ও বাহিরদিয়া গ্রামের দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা সম্ভব হয়েছে।
এ উপলক্ষে ২ জুন মঙ্গলবার বিকালে বাহিরদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আঞ্চলিক বিরোধ নিরসনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ঘাটভোগ ও মানসা-বাহিরদিয়া এলাকায় মা/দকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়। পাশাপাশি মা/দক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা, যুবসমাজকে মা/দকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল।
সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক হুনায়ূন কবীর, ফকিরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত হোসেন, মেহেদী হাসান নোমান, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান মোড়ল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হালদার, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম আব্দুল মালেক, সাবেক সদস্য সচিব মিকাইল বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বাহিরদিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিজান, ফকিরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, আলমগীর কবীর, মুস্তাকিজ্জামান রিপন, রফিক মেম্বার, মনিরুল ইসলাম, ইফতিয়ার হোসেন, মুন্না সরদার, কুদ্দুস মেম্বার, মহিতোষ ভট্টাচার্য, অ্যাডভোকেট মুরাদ আহম্মেদ, তরিকুল ইসলাম রিপন, ইসরাইল বাবু, নয়ন মোড়ল, আসাদ পাইক, খান ওলিয়ার রহমান, বাবুল শেখ, সামসুর শেখ, নাজমুল ইসলাম সোহাগ, নাঈম আহম্মেদ, মনির হোসেন, জিএম হিরোক, জিএম জাহিদ, ইমরান, নাসিম শেখ, রুবেল, সাহিদুল, সোহেল, জিএম রমজানসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, মা/দক, সহিংসতা ও বিভেদ কোনো সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে দুই গ্রামের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park