
নিজস্ব প্রতিবেদক, রূপসা:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন স্থানীয় বিএনপি নেতা মো. সজিব মোল্লা। তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা এখন দৃশ্যমান।
তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব
সজিব মোল্লা ঘাটভোগ ইউনিয়ন বিএনপির ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। দলীয় সূত্র এবং স্থানীয়দের ভাষ্যমতে, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত। ছাত্রদল ও যুবদলের পর বর্তমানে বিএনপির মূল সংগঠনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। দলের প্রতিকূল সময়েও রাজপথে সক্রিয় থেকে মা/ম/লা-হা/ম/লার শিকার হওয়া এই নেতার সাথে তৃণমূলের কর্মীদের গভীর যোগসূত্র রয়েছে।
সাফল্য ও আগামীর অঙ্গীকার
২০১৬ সালে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য থাকাকালীন ৪ নং ওয়ার্ডে তিনি ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন সজিব মোল্লা জনপ্রতিনিধি থাকাকালীন সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করেছেন এবং সাধারণ মানুষের কল্যাণে ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছেন।
সজিব মোল্লার বক্তব্য
নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে মো. সজিব মোল্লা বলেন,
“আমি অতীতেও দলমত নির্বিশেষে মানুষের জন্য কাজ করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ পাশে থাকে, তবে আমি নির্বাচন করব। আমার মূল লক্ষ্য পদ নয়, বরং মানুষের সেবা করা। নির্বাচিত হলে সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানে গুরুত্ব দেব।”
উল্লেখ্য, আগামী জুন এর পরে ঘাটভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে এলাকায় গণসংযোগ ও প্রস্তুতিমূলক কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে।