
নিজস্ব প্রতিবেদক, রূপসা: খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নে ন্যায়, নীতি ও আদর্শের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করে নিয়েছেন চেয়ারম্যান প্রার্থী সজিব মোল্ল্যা। সম্প্রতি ইউনিয়নের চাঁদপুর গ্রামে অবস্থিত প্রতিবন্ধী শিশুদের একটি প্রতিষ্ঠানের অধিকার আদায়ে তার বলিষ্ঠ কণ্ঠস্বর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামে আর্তমানবতার সেবায় ‘রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্র’ প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি এলাকার অবহেলিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও পুর্নবাসনে কাজ করে যাচ্ছে।
সজিব মোল্ল্যা বলেন, “মানুষ মানুষের জন্য। আজ আপনারা যাদের প্রতিবন্ধী বলে হেয় প্রতিপন্ন করছেন, তারা আমাদেরই কারো না কারো আপনজন। তাদেরকে অবজ্ঞার চোখে দেখা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম অত্যন্ত মহৎ উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, যা আমাদের এলাকার গর্ব।”
তিনি অভিযোগ করে বলেন, “২০১৫ সাল থেকে এই বিদ্যালয়ের শিশুরা প্রতি ঈদ ও কোরবানিতে সরকারি বরাদ্দের চাল পেয়ে আসলেও, এবারের রমজানের ঈদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের চাল দেননি। অত্যন্ত দুঃখের বিষয়, যারা এই অসহায় শিশুদের চাল আত্ম/সাৎ করতে পারে, তারা মানুষরূপী জানোয়ার ছাড়া আর কিছুই নয়। কেন এই বরাদ্দ থেকে শিশুদের বঞ্চিত করা হলো, তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।”
সজিব মোল্ল্যা আরও হুঁশি/য়ারি দিয়ে বলেন, “ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম প্রতিষ্ঠিত এই মানবিক প্রতিষ্ঠানের ওপর কেউ কুনজর দিলে কিংবা প্রতিবন্ধীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে সাধারণ জনগণকে সাথে নিয়ে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।”
ঘাটভোগ ইউনিয়নে চাঁ/দা/বাজি, দখলবাজি ও দু/র্নী/তির বি/রু/দ্ধে সজিব মোল্ল্যার এমন সোচ্চার অবস্থান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে নির্বাচনী দৌড়ে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে এসেছে।