
জেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধায় চাচাকে গলা কে/টে হ/ত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে।গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহ জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হ/ত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভারাদহ মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহ/ত শাহ জামাল মিয়া ওই এলাকার জংলু মিয়ার ছেলে।স্থানীয়দের ভাষ্য, রাতে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন শাহ জামাল। এ সময় গোলাম হোসেন ধা/রালো অ/স্ত্র দিয়ে তার গলায় আ/ঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাহ জামালের মৃ/ত্যু হয়।
স্বজনদের দাবি, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মা/দকাসক্ত এবং মান/সিক ভারসাম্যহীন। কিছুদিন আগে তিনি তার স্ত্রীকেও ধা/রালো অ/স্ত্র দিয়ে আহত করেন। এরপর থেকে স্ত্রী ঢাকায় চলে যান। স্বজনদের অভিযোগ, গোলাম হোসেনের আচরণ নিয়ে শাহ জামাল তাকে প্রায়ই শাসন করতেন। এর জেরেই এ হ/ত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ মিয়া বলেন, ভাতিজার হাতে শাহ জামাল নি/হত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ম/রদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। হ/ত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে।