
খবর বিজ্ঞপ্তি
খুলনার প্রয়াত জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের কবর জিয়ারত এবং দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে নবগঠিত খুলনা মহানগর ছাত্রদল। বৃহস্পতিবার (১৪ মে) জোহরের নামাজের পর নগরীর বিভিন্ন স্থানে প্রয়াত নেতাদের কবরে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন সংগঠনটির নেতাকর্মীরা।
খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এম নুরুল ইসলাম দাদুসহ বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দ ঈসা, নুরুজ্জামান খোকন, ওহিদুজ্জামান চঞ্চল, আবুল কালাম আজাদ, আজিজুল হাসান দুলু এবং এস এম কামাল হোসেনের কবরে জিয়ারতের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
এ সময় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, আরাফাত রহমান কোকোসহ মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
খুলনা মহানগর ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক তাজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের নেতৃত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন:
আরিফুর রহমান আরিফ, রিয়াজুল খান মুরাদ, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, মেরাজ হোসেন মানিক, রাকিবুল ইসলাম সাজিদ, নাসিম রহমান নাহিদ, সাইফুল্লাহ মানসুর তাজিম, রিফাত ইসলাম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, তরিকুল ইসলাম নকিব, বেল্লাল মুস্তাকিম রাজ, সাজ্জাদ হোসেন রিপ্পি, ইসমাইল হোসেন, ইসরাইল হোসেন টুটুল, ইমরান মল্লিক, নাঈম খান, আরিফুজ্জামান আসিফ, আল আমিন হোসেন, তরিকুল ইসলাম নাহিদ, মো. আলামিন, মাহিন রহমান, সোহেল আহমেদ, রায়হান শেখ, নাজমুল হুদা জনি, নাইম মীর, সালমী তারেক, টুটুল ও মো. সজীব হোসেনসহ মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। ত্যাগ ও দেশপ্রেমকে সামনে রেখে নবগঠিত কমিটি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করে যাবে।