1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেডিও নলতা পরিদর্শন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ্ আল আজাদ. বিশেষ প্রতিনিধিঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা ‘কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট’ কোর্সের ফিল্ডওয়ার্কের অংশ হিসেবে বুধবার (১৪ অক্টোবর) রেডিও নলতা ৯৯.২ এফএম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা রেডিও নলতার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি ডিজিটাল স্টোরিটেলিংয়ের গুরুত্ব, কৌশল ও উন্নয়ন যোগাযোগে এর প্রয়োগ নিয়ে রেডিও নলতার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. হাসান হাওলাদার, সহযোগী অধ্যাপক মো. জুবায়ের হোসেন এবং সহকারী অধ্যাপক মো. আশফিকুর রহমান।
রেডিও নলতার পক্ষে উপস্থিত ছিলেন স্টেশন ম্যানেজার মামুন হোসেন, প্রোগ্রাম বিভাগের প্রধান প্রতিমা রানী, টেকনিক্যাল অফিসার ও সংবাদ বিভাগের প্রধান মো. রবিউল ইসলাম, সহকারী টেকনিক্যাল অফিসার আব্দুস সালামসহ রেডিও নলতার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা কর্মী আমির আলী।
পরে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও ফটোসেশন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park