
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন- স্টাফ রিপোর্টার
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খুলনা প্রেসক্লাব-এর ২০২৬ সালের নির্বাচন। গত ৩০ এপ্রিল সকাল থেকে বেলা একটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বিজয় অর্জন করেন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, কাজী শামিম আহমেদ ও জাহিদুল ইসলাম। যুগ্ম সম্পাদক পদে বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ পদে বিমল সাহা এবং পাঠাগার, প্রকাশনা ও আইটি সম্পাদক হিসেবে বশির হোসেন নির্বাচিত হন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাকসুদুর রহমান মাকসুদ, কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত।
নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। নতুন কমিটির কাছে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও প্রেসক্লাবের সার্বিক অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেছেন সদস্যরা।