
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার:
খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সারোয়ার সভাপতি এবং দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক সহ নব-নির্বাচিতদেরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মহানগরের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এমপি। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান। খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আজিজুল ইসলাম ফরাজী ও সাধারণ সম্পাদক ডাঃ সাইফুজ্জামান, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন প্রমুখ।