1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

খুলনায় ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ধুপছায়া- খুলনা
খুলনায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) খুলনা বিভাগের অন্যতম কেন্দ্র সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  হুরে জান্নাত।
পরিদর্শনকালে তিনি পরীক্ষার হলের অভ্যন্তরীণ পরিবেশ এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। বিসিএস পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপের খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন: কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা। রফিকুল ইসলাম, উপপরিচালক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়।আলফ্রেড রনজিৎ মন্ডল, প্রধান শিক্ষক, সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়।
এ সময় কেন্দ্র সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জানানো হয়, পরীক্ষার কেন্দ্রের ভেতরে ও আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছেন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) নির্ধারিত নিয়মাবলী মেনেই পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে এবং যানজট নিরসনে বিশেষ তৎপরতা প্রদর্শন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park