
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
একটি শোষণ, দু/র্নী/তি, চাঁ/দা/বাজ ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবসমাজকে আরেকটি অনির্বার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেন, এই বিপ্লব কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানো বা কোনো গোষ্ঠী-পরিবারকে তোষামোদ করার জন্য নয়; বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য।
শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের অন্যতম প্রধান দল বিএনপির ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি জাতির সাথে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। দেশ ও জাতির স্বার্থে তাদের ভুল সংশোধন করে জনগণের কাতারে আসার আহ্বান জানান তিনি।
নির্বাচনী ফলাফল নিয়ে জামায়াত আমির বলেন, দেশে যেন কোনো গৃহ/যু/দ্ধ সৃষ্টি না হয়, সেজন্য শত যন্ত্রণা বুকে নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছিল। তবে সংসদে ধেয়ে আসা যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সিংহের মতো লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। প্রয়োজনে সংসদ ও সংসদের বাইরে রাজপথে তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশি/য়ারি দেন তিনি।
সীমান্ত পরিস্থিতি ও বিদেশি আধিপত্যবাদের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করা হবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বীর বিজিবি সদস্য ও দেশের ২০ কোটি জনগণ সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশের দিকে ‘কালো হাত’ বাড়ায়, তবে তা শক্ত হাতে ভেঙে দেওয়া হবে বলেও তিনি হুঁশি/য়ারি দেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল বিভাগীয় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।