1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

খুলনায় স্ত্রীকে বেড়াতে নিয়ে এসে নদীতে ফেলে দিল স্বামী

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাহিদ জামান
যশোর থেকে খুলনায় ঘুরতে নিয়ে এসে রূপসা নদীতে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন স্বামী। ২৪ মার্চ মঙ্গলবার বিকেলে খুলনার রূপসা নদীতে ঘটনাটি ঘটে। বর্তমানে দম্পত্তি পূর্ব রূপসা বাসস্টান্ড পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে রয়েছে। স্বামী-স্ত্রী হলেন, যশোর কোতোয়ালী থানার কাজী পাড়া এলাকার বাসিন্দা হেদায়েত হোসেনের ছেলে রবিউল ইসলাম রাসেল এবং তার স্ত্রী রুমা আক্তার হাসি। স্থানীয়রা জানান, বিকেলে রূপসা ঘাট থেকে একটি নৌকা রিজার্ভ খানজাহান আলী (র:) সেতুর দিকে রওনা হয়। কিন্তু পথিমধ্যে সালাম সী ফুডের সামনে এসে স্ত্রী হাসিকে ধাক্কা দেয় স্বামী রাসেল। বিষয়টি উপস্থিত কয়েকজন নৌকার মাঝি দেখে ফেলে। সালাম সী ফুড লিমিটেডের ট্রলার চালক রেজাউল বিষয়টি আচ করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হাসিকে উদ্ধার করে। তাকে সালাম সী ফুডের ঘাটে তাকে উঠানো হয়। পরবর্তীতে উপস্থিত জনতা হাসিকে দেখার জন্য ঘটনাস্থলে ভির করেন এবং তার মুখ থেকে বিষয়টি জেনে পুলিশকে খবর দেয়। সালাম সী ফুডের ভেতর থেকে স্বামী-স্ত্রীকে পূর্ব রূপসা বাসস্টান্ড ফাঁড়িতে নেওয়া হয়।
এদিকে ফাঁড়ির ইনচার্জ এসআই আকরামুল হক বিষয়টি স্বামী-স্ত্রী’র দ্ব/ন্দ্ব বলে হালকাভাবে উপস্থাপন করে বলেন উভয় পক্ষের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে এবিষয়ে বিস্তারিত জানানো হবে। মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক খুলনা গেজেটের প্রতিবেদক তার সাথে যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। প্রতিবেদকের সাথে কথা না বলে তার ব্যবহৃত ফোনটি হোল্ড করে রাখে। পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
রূপসা থানার অফিসার ইনচার্জ আ: রাজ্জাক মীর ওই প্রতিবেদককে বলেন, বিষয়টি আমি শুনেছি। স্বামী-স্ত্রী দু’জনই পুলিশের হেফাজতে রয়েছে। এখনও বিস্তারিত জানতে পারেনি। দু’জনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কি কারণে ধাক্কা দিয়ে স্ত্রীকে নদীতে ফেলে দিয়েছে স্বামী তা তিনি জানেন না। তবে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park