
খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত সেই বস্তাবন্দী মরদেহের পরিচয় মিলেছে। নৃশং/সভাবে খু/ন হওয়া ওই কিশোরী খুলনা সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬)। সে সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার মো. আলীম হোসেন আকাশের মেয়ে।
তবে পরিচয় শনাক্তের পরপরই এই হ/ত্যা/কাণ্ড এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে। ঘটনার পর থেকেই নির্জনার বাবা আলীম হোসেন আকাশ ও মা আরিফা ইয়াসমিন সীমা রহস্যজনকভাবে নি/খোঁজ রয়েছেন। হঠাৎ করে বাবা-মায়ের এমন অন্তর্ধান পুলিশের মনে তীব্র স/ন্দেহের জন্ম দিয়েছে।
প্রেমিকের বাড়ি থেকে ফেরার পরই হ/ত্যাকাণ্ড?
অনুসন্ধানে জানা গেছে, এক যুবকের সাথে প্রেমের সম্পর্কের জেরে গত তিন দিন আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল নির্জনা। গত পরশু দিন অনেক খোঁজাখুঁজির পর নির্জনার বাবা-মা তাকে প্রেমিকের কাছ থেকে উদ্ধার করে বাসায় ফিরিয়ে আনেন। তবে বাসায় ফেরার পর থেকেই নির্জনা অত্যন্ত বেসামাল আচরণ করতে থাকে। এর ঠিক পরদিনই বুধবার রাতে তার বস্তাবন্দী র/ক্তাক্ত লা/শ উদ্ধার হয় এবং পরদিন বৃহস্পতিবার থেকে তার বাবা-মা উধাও হয়ে যান।
এই ঘটনার পর জনমনে প্রশ্ন উঠেছে—পরিবারের ‘অনার কিলিং’ বা লোকলজ্জার ভ/য়ে আপনজনরাই কি তাকে হ/ত্যা করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রেমিকের কোনো হিং/স্র প্রতিশোধ?
গত বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বস্তা থেকে র/ক্তক্ষরণ হতে দেখে পুলিশে খবর দেওয়া হলে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্জনার ম/রদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লা/শ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের ধারণা: অন্য কোনো নিরাপদ স্থানে বা ঘরের ভেতর এই স্কুলছাত্রীকে অত্যন্ত নৃ/শংসভাবে শ্বাসরোধ বা ধা/রালো অ/স্ত্র দিয়ে হ/ত্যা করা হয়েছে। পরবর্তীতে লা/শ গুমের উদ্দেশ্যে সুবিধাজনক সময়ে প্লাস্টিকের বস্তায় ভরে ওই আবাসিক এলাকায় ফেলে রেখে যায় ঘা/তকেরা।
খুলনা থানা পুলিশ নির্জনার পরিচয় মেলা এবং তার বাবা-মায়ের নি/খোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। হ/ত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং মূল অপ/রাধীদের দ্রুততম সময়ে গ্রে/ফতার করতে পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ একযোগে মাঠে নেমেছে।
এদিকে, এক মেধাবী স্কুলছাত্রীকে এভাবে নির্ম/মভাবে হ/ত্যা করে বস্তাবন্দী করার ঘটনায় গোটা খুলনা নগরীজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই হ/ত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন এবং দো/ষীদের দৃষ্টান্তমূলক শা/স্তির দাবি জানিয়েছেন।