
ধুপছায়া ডেস্ক
খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ স/ন্ত্রাসী মোঃ মেহেদী হাসান মমি (২৩) ও তার তিন সহযোগীকে গ্রে/ফতার করেছে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি)। বুধবার (২৬ আগস্ট) সকাল ৬:৫০ মিনিটে কেএমপির দৌলতপুর থানাধীন দত্তবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফ/তার করা হয়।
গ্রেফতা/রকৃত অন্য আসামিরা হলেন— জামিল হোসেন (৩০), মোঃ লিটন সরদার (৩৫) এবং সুজয় রায় (২৫)। তারা সকলেই দৌলতপুর থানার পাবলা দত্তবাড়ি এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল তরুণ সেনা রোডের একটি ভাড়া বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই তালিকাভুক্ত শীর্ষ স/ন্ত্রাসী মমি ও তার সহযোগীদের গ্রেফ/তার করা হয়।
প্রাথমিক তথ্য ও রেকর্ড (পিসি-পিআর) পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অ/স্ত্র, মা/দক, হ/ত্যাচেষ্টা ও চু/রিসহ একাধিক মা/মলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের কেএমপির দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।