
নিজস্ব প্রতিবেদক – খুলনা
খুলনা মহানগরীর দৌলতপুরে মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গু/লি করেছে দু/র্বৃ/ত্তরা। আজ রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার পর দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে এই ঘটনা ঘটে।
গু/লি/বর্ষণের এই ঘটনায় আ/হত হয়েছেন লোকমান ও আলম নামে দুই মুসল্লি। এদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত আলম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ফজরের নামাজ শেষ হওয়ার পর কয়েকজন দু/র্বৃত্ত আকস্মিকভাবে মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গু/লি ছুড়তে শুরু করে।
এ সময় নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তিলাওয়াত করছিলেন লোকমান।
দু/র্বৃত্তদের গু/লিতে লোকমান ও আলম গুরুতর আহত হলে স্থানীয় অন্যান্য মুসল্লিরা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান—”খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিক কী কারণে এই হা/মলা হয়েছে, তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িত দুর্বৃ/ত্তদের চিহ্নিত করে গ্রে/প্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপ/রাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।