
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পি/স্ত/লসহ দুই যুবককে গ্রে/ফ/তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নগরীর বয়রা আজিজের মোড় সংলগ্ন হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:মামুন মোল্লা (৩০): হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকার হাফিজ মোল্লার ছেলে।
লাভলু আহমেদ: রায়ের মহল বড় মসজিদ এলাকার বদরুল আলমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল বিকেল পৌনে ৪টার দিকে আজিজের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মামুন ও লাভলুকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করলে তাদের কাছ থেকে একটি বিদেশি পি/স্তল উ/দ্ধার করা হয়। অ/বৈধ অ/স্ত্র রাখার দায়ে পুলিশ তৎক্ষণাৎ তাদের আট/ক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আট/ক/কৃতদের বিরু/দ্ধে অ/স্ত্র আইনে মা/মলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত অ/স্ত্রের উৎস কী এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা নিশ্চিত হতে পুলিশি তদন্ত অব্যাহত আছে।