1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গু/লি করে হ/ত্যার চেষ্টা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, খুলনা:
​খুলনার দৌলতপুর থানার সরকারি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় মহিদুল ইসলাম (২২) নামের এক যুবককে গু/লি করে হ/ত্যার চেষ্টা চালিয়েছে দু/র্বৃত্তরা। আজ বুধবার (৭ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে।
​গু/লিতে আহত মহিদুলের পেটের ডান পাশে জখম হয়েছে। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএল কলেজের দ্বিতীয় গেটের পাশের একটি হোটেলে নাশতা করতে যান মহিদুল। এ সময় ৮ থেকে ১০ জনের একটি দুর্বৃ/ত্ত দল তাকে ঘিরে ধরে গু/লি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। মহিদুল ইসলাম (২২), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে।
​বর্তমানে সে নগরীর উত্তর কাশিপুর এলাকা বসবাস করেন
​ স্থানীয় একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন।
​দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মোরাদুল ইসলাম জানান, সন্ত্রা/সীদের সঙ্গে মেলামেশার কারণে মহিদুলের সঙ্গে তার পরিবারের কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই। তাছাড়া মহিদুলের দেওয়া প্রাথমিক বক্তব্যেও কিছু রহস্য রয়েছে।
​তিনি আরও জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রে/প্তারে পুলিশ কাজ করছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত  থানায় কোনো মামলা দায়ের হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় ইতিপূর্বেও এমন সহিং/সতার ঘটনা ঘটেছে। প্রায় দুই মাস আগে ফজরের নামাজের সময় একটি মসজিদের ভেতরে গু/লি চালানোর ঘটনায় এক মুসল্লি আহত হয়েছিলেন। সাম্প্রতিক এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park