
এম মুরশীদ আলী -রূপসা প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা নাজমুস সাকির পিন্টুর রত্নগর্ভা মায়ের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় খুলনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমার জানাজায় অংশগ্রহণ করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পি।
এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য:খান জুলফিকার আলী জুলু,শেখ আব্দুর রশিদ,শেখ আনিসুর রহমান,বাবু উজ্জল কুমার সাহা,
শেখ আলী আজগার ও শাহানুর রহমান আরজু,
মোল্লা আলতাফ হোসেন, সাইফুল ইসলাম শামিম ও জাকির হোসেন মিঠু,আইয়ুব হোসেন মোল্লা, হাবিবুর রহমান বেলাল ও মোল্লা মনজুর আরফিন,
মোঃ আবুল কাশেম, মোঃ মনিরুল ইসলাম, আজিজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর গাজী, জাহিদুর রহমান, মোঃ রয়েল আজম ও মোঃ ইদ্রিস হেসেন প্রমুখ।
৫ নং ওয়ার্ডে শেখ আব্দুর রশিদের গণসংযোগ
জানাজা শেষে রূপসা উপজেলার আজগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক তুখোড় ছাত্রনেতা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জননেতা শেখ আব্দুর রশিদ।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে ধানের শীষের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় তার সাথে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তৃণমূলের প্রিয় মুখ শেখ আব্দুর রশিদ রূপসার উন্নয়নে যোগ্য নেতৃত্ব দিতে প্রস্তুত।